Tuesday, January 24, 2017

বলিউডে শিল্পার প্রত্যাবর্তন

আবারও বলিউডের ছবিতে প্রধান নায়িকা হিসেবে আবির্ভূত হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী শিল্পা শেঠী। সর্বশেষ ২০০৭ সালে ‘আপনে’ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন নায়িকারূপে তাকে দেখা যায়নি। স্বামী, সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছেন এ সময়ে। মাঝে মধ্যেই ছোট পর্দায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবার প্রায় ৯ বছর পর প্রত্যাবর্তন করছেন শিল্পা শেঠী। ভক্তদের জন্য এটা রীতিমতো চমকপ্রদ খবর। নতুন এ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
প্রভুদেবা জানিয়েছেন. কমেডি ও রোমান্সের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবহেলার বিষয়টি তুলে ধরা হবে ছবিতে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সব মিলিয়ে প্রায় ৯ বছর পর নিজের এ প্রত্যাবর্তন নিয়ে দারুণ উত্তেজিত শিল্পা। এ বিষয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘প্রভুদেবার স্ক্রিপ্ট আমার মনে ধরেছে। তাই এ ছবিতে কাজ করতে রাজি হয়েছি। শিডিউলটা ঠিক করেই এ ছবির শুটিংয়ে নেমে পড়ব। আশা করছি ভালো কিছু হবে। দীর্ঘদিন পর ফিরছি, তাই ভক্তদের চাহিদার বিষয়টিও মাথায় রয়েছে।’

No comments:

Post a Comment