প্রথম
ম্যাচে ইংল্যান্ডের জয়। আর দ্বিতীয় ম্যাচে ভারতের জয়। ফলে তিন ম্যাচের
টোয়েন্টি টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি২০
ম্যাচটি রুপ নিয়েছে ফাইনাল ম্যাচে। এ ম্যাচের বিজয়ী দলই জিতে নিবে সিরিজ।
তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সন্ধ্যা
সাড়ে ৭টায় চলমান সফরে শেষবারের মত মুখোমুখি হচ্ছে দু’দল। টেস্ট ও ওয়ানডে
সিরিজে ইংল্যান্ডকে সহজে হারালেও, টি২০ সিরিজে শুরুটা ভালো করতে পারেনি
ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটের হারে সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া। তবে
দ্বিতীয় ম্যাচে দারুন এক জয়ের স্বাদ নেয় বিরাট কোহলির দল। শেষ ওভারের
নাটকীয়তায় মাত্র ৫ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। সেই সাথে সিরিজে সমতাও
পায় তারা। তাই তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত।
এমনটাই জানালেন ভারতের ওপেনার লোকেশ রাহুল,
‘সিরিজে পিছিয়ে পড়েও, দারুণভাবে
সমতা এনেছি আমরা। সিরিজ জয়ের দারুন এক সুযোগ আমাদের সামনে। তবে আমাদের আরো
ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিংয়ে আমরা সবাই এক সাথে জ্বলে উঠতে পারছি
না। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। প্রথম দুই ম্যাচে বড় সংগ্রহ
দাড় করাতে পারিনি আমরা। দলীয় সংগ্রহ ১৫০ অতিক্রম করতে পারিনি। বোলাররা ভালো
করেছে। ব্যাঙ্গালুরুতে ব্যাটিং-বোলিং’এ ভালো পারফরমেন্স করে টি২০ সিরিজও
জিততে চাই আমরা।’ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ও তিন ম্যাচের ওয়ানডে
সিরিজে ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। তবে টি২০ সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে
সফরকারীদের। তাই টি২০ সিরিজ জিতে ভালোভাবে সফর শেষ করার প্রত্যয়
ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলারের, ‘দ্বিতীয় ম্যাচেই আমরা সিরিজ জয়
নিশ্চিত করে ফেলতাম। কিন্তু আমাদের কিছু ভুল ও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে
ম্যাচটি আমাদের হারতে হয়। তবে এসবই খেলারই অংশ। এসব নিয়ে এখন ভেবে কিছু হবে
না। তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ নিয়ে আমরা চিন্তিত। টি২০ সিরিজ নিয়ে দেশে
ফিরতে চাই আমরা।’
ভারত : বিরাট কোহলি
(অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, মনদ্বীপ সিং,
যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋষভ পান্থ, অমিত মিশ্র, পারভেজ রাসুল, হার্দিক
পান্ডে, ইয়ুজবেন্দ্র চাহেল, মনীশ পান্ডে, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার ও
আশিষ নেহেরা।
ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জ্যাক বল, স্যাম বিলিংস, জশ বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান, তাইমাল মিলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।
ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জ্যাক বল, স্যাম বিলিংস, জশ বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান, তাইমাল মিলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

No comments:
Post a Comment