পোর্ট
এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সহজ জয়ের স্বাদ নিয়ে পাঁচ
ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডেতেও
জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিড লক্ষ্য এখন প্রোটিয়াদের।
সিরিজের পিছিয়ে থাকলেও, ঘুড়ে দাড়াঁতে চায় শ্রীলঙ্কা। সিরিজে সমতা চায় তারা।
ডারবানে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়
শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে
দক্ষিণ আফ্রিকা। এরপর টোয়েন্টি টোয়েন্টি সিরিজেও শুভ সূচনা করেছিলো
স্বাগতিকরা। কিন্তু শেষমেষ সিরিজ জয় করা সম্ভব হয়নি প্রোটিয়াদের। কারন শেষ
দুই টি২০ নাটকীয়ভাবে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
এই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো লংকানরা। সিরিজ হারলেও
আত্মবিশ্বাসে টগবগ ছিলো দক্ষিণ আফ্রিকা। কারন নিয়মিত অধিনায়ক ডি
ভিলিয়ার্সের নেতৃত্বে দীর্ঘদিন পর খেলতে নামে প্রোটিয়ারা। তাই ওয়ানডে
সিরিজের শুরুটা চমৎকার করে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কাকে ১৮১ রানে বেঁধে
রেখে, ৮ উইকেটে জয় তুলে নেয় ডি ভিলিয়ার্সের দল। প্রথম ম্যাচে এমন জয়ে দল
আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে জানান ব্যাটসম্যান জিন পল ডুমিনি। তাই
দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজে ডাবল লিড চান ডুমিনি, ‘অধিনায়ক হিসেবে ডি
ভিলিয়ার্সের প্রত্যাবর্তন ভালোভাবে চাঙ্গা করেছিলো আমাদের। তাই প্রথম
ম্যাচে পারফরমেন্সে অনেক বেশি উজ্জল ছিলাম। সবাই সবার কাজটা শতভাগ করতে
পেরেছে। ডারবানেও ভালো ক্রিকেট খেলতে চাই আমরা এবং সিরিজে ডাবল লিড নিতে
চাই।’ এদিকে দক্ষিণ আফ্রিকার ডাবল লিডের স্বপ্নটা নসাৎ করে দেয়ার পরিকল্পনা
এটেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেই সিরিজে সমতা চান দলের মিডল-অর্ডার
ব্যাটসম্যান দীনেশ চান্ডিমাল, ‘প্রথম ম্যাচে বেশ কিছু পরিকল্পনা আমরা
ভালোভাবে কাজে লাগাতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে পরিকল্পনাগুলো কাজে
লাগাবো আমরা। এ ম্যাচ জিতেই সিরিজে সমতা আনতে চাই। এজন্য ব্যাটসম্যানদের
পাশাপাশি বোলারদের আরো ভালো পারফরমেন্স করতে হবে। ব্যাটসম্যানরা বড় বড়
ইনিংস খেললে, আর বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তুলে নিতে পারলে
সিরিজে সমতা আনা সহজই হবে।’
দক্ষিণ আফ্রিকা : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুনগি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।
শ্রীলঙ্কা : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দীনেশ চান্ডিমাল, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু মাদুশঙ্কা, আসিলা গুনারত্নে সানদুন ওয়েরাকোদি, লাহিরু কুমারা, জেফরি ভ্যান্ডারসে, ভিকুম সঞ্জয়, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল, কুশাল মেন্ডিস, চাতুরঙ্গা ডি সিলভা, সাচিত্র পাথিরানা ও লক্ষণ সান্দাকান।

No comments:
Post a Comment