লাক্স
তারকা বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরুতে নাটকে বেশি দেখা গেলেও
বর্তমানে চলচ্চিত্র নিয়েই ব্যস্ততা তার। চলচ্চিত্রের কারণে আজকাল নাটকে যেন
একেবারেই অনুপস্থিত তিনি। টিভি দর্শকরা অনেক বেশি মিস করেন বলে সোশ্যাল
মিডিয়ায় অনেকে মন্তব্য করেন। এবার টিভি দর্শকদের কথা ভেবে প্রথমবারের মতো
ভালোবাসা দিবসের কোনো নাটকে অভিনয় করলেন এ তারকা। নাটকের নাম ‘তোমার পিছু
পিছু’। এতে মিমের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান।
নাটকটি প্রসঙ্গে মিম বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শকদের জন্য এটি আমার উপহার।
আগেও তাহসান ভাইয়ের সঙ্গে জুটি হয়ে নাটকে অভিনয় করেছি। তবে সেগুলো ভালোবাসা
দিবসের নাটক ছিল না।
এবার ভালোবাসা দিবসে তার সঙ্গে জুটি হলাম। রোমান্টিক
গল্পের এ নাটকটি আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি ভালোবাসা দিবসের
আয়োজনে বাংলাভিশনে প্রচার হবে। এদিকে মিম অভিনীত ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি
পায় ২২ জানুয়ারি। ছবিটি অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম পরিচালনা। এ ছবিতে
প্রথমবারের মতো একটি আইটেম গানেও নেচেছেন মিম। এরই মধ্যে মধ্যে ছবিটি বেশ
প্রশংসা কুড়িয়েছে।

No comments:
Post a Comment