এবার
চট্টগ্রাম দর্শক-শ্রোতাদের মাতাবেন নগরবাউলখ্যাত সঙ্গীতশিল্পী জেমস।
‘উইন্টার ফেস্ট’ শিরোনামে ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে
অনুষ্ঠিতব্য কনসার্টে গাইবেন তিনি। বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন জেমস। এ
প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামে যাচ্ছি এটা নিশ্চিত।
আশা করছি ভালো কিছু
হবে।’ জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, কনসার্টের দিন
সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে জেমস ছাড়াও
গাইবেন মিলা, মেহরাব, ঐশী ও ‘বাংলাদেশী আইডল’ প্রতিযোগিতা থেকে পরিচিতি
পাওয়া নবীন শিল্পীরা। অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে ফ্যাশন শো’সহ আরও
অনেক মনোরম আয়োজন। বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি
প্রচার করবে এসএ টিভি।

No comments:
Post a Comment