Tuesday, January 31, 2017

নতুন অ্যালবাম নিয়ে আসছেন ডিফারেন্ট টাচের মেজবাহ

প্রখ্যাত ব্যান্ডদল ডিফারেন্ট টাচ্রে প্রধান ভোকালিস্ট মেজবাহ রহমান। ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য জনপ্রিয়ও গান উপহার দিয়েছেন। মাঝে কিছু বিরতি দিয়ে আবারও ব্যস্ত হয়েছেন সঙ্গীতে। নতুন অ্যালবামের কাজ করছেন। সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সারা বছরই গান নিয়ে ব্যস্ত থাকি। কয়েক জায়াগায় স্টেজ শো করছি।
পাশাপাশি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে দলসহ পাফরম্যান্স করা হয়।’ নিয়মিত হলে দর্শক শ্রোতারা আপনার গান কম পাচ্ছে এমন কথা শোনা যাওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গানের অবস্থা আগের মতো নেই। তাছাড়া নতুন নতুন শিল্পীরা আসছেন। আমার মনে হয় তাদেরও সুযোগ দেয়া উচিত।’ গেল বছর প্রকাশিত নিজের একক অ্যালবামে বেশ সাড়া পাওয়ায় নতুন করে আবারও একক অ্যালবাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী। এ বছরই তা প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠিক করেছি আর একটি একক অ্যালবাম প্রকাশ করব এ বছর। সে অনুযায়ী কাজও গোছানো শুরু করেছি।’

No comments:

Post a Comment