Sunday, January 8, 2017

মোদির জন্য উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্টা। সাত দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন অ্যান্তনিও কস্টা। নরেন্দ্র মোদির সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের পর এই উপহার দেন পর্তুগালের প্রধানমন্ত্রী। জার্সিটি পাওয়ার পর মোদি টুইটারে ছবি দিয়ে লিখেছেন, পর্তুগাল ফুটবল দলের ওই জার্সিতে রোনাল্ডোর অটোগ্রাফ রয়েছে।
এছাড়া ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মোদি বলেছেন, ফুটবলে পরাশক্তির কাতারে পৌঁছে গেছে পর্তুগাল। এক্ষেত্রে উন্নয়নের পথে রয়েছে ভারত। দুই দেশের বিকাশমান অংশীদারিত্ব খেলাধুলার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে। আলোচনায় দুই দেশের নেতা খেলাধুলায় আরো অগ্রগতির স্বার্থে স্কুল-ছাত্র ও কোচ বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

No comments:

Post a Comment