Saturday, January 28, 2017

চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকের জন্য শিল্পীদের প্রস্তুতি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছে ৪ ফেব্রুয়ারি। দিনটিকে তারকাদের পুনর্মিলনী হিসেবেই দেখছেন চিত্রসংশ্লিষ্টরা। কারণ উদ্যোক্তা পরিচালক সমিতি হওয়াতে এতে তারকা শিল্পীদের জমজমাট উপস্থিতি থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এবারের বনভোজনের জন্য স্থান নির্বাচন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার সুবর্ণগ্রামকে। নাচে-গানে ভরপুর থাকবে এবারের এ আয়োজন। ইতিমধ্যে এখানে পারফরমারদের নামও নির্বাচন করা হয়েছে। এ তালিকায় থাকছেন বেশ কয়েকটি তারকা জুটিও।
এর মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ নূর ও আইরিন। পুরনো এবং নতুন বেশ কয়েকটি গানের সঙ্গে নাচবেন এই দুই তারকা। এ প্রসঙ্গে আসিফ নূর বলেন, ‘গত কয়েকদিন ধরেই এফডিসিতে নাচের অনুশীলন করছি। আমাদের নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। বেশ আনন্দ হবে বুঝতেই পারছেন।’ আইরিন বলেন, ‘বেশ আনন্দ নিয়েই নাচের অনুশীলন করছি। গানগুলো চমৎকার। সবাই মিলে অনেক মজা হবে।’ এবারের বনভোজন প্রসঙ্গে পরিচালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বনভোজন কমিটির আহ্বায়ক শাহিন সুমন বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পরই এমন আয়োজনের উদ্যোগ নিয়েছি; যাতে সবার সাড়া পাচ্ছি। আগামীতেও এ ধরনের নানা আয়োজনে দেখা যাবে পরিচালক সমিতিতে।’

No comments:

Post a Comment