Saturday, January 28, 2017

অস্কার বয়কট করবেন ইরানি অভিনেত্রী আলিদোস্তি

মুসলিম রাষ্ট্রের অভিবাসীদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে অস্কার পুরস্কার অনুষ্ঠান ও পুরস্কার বয়কট করার ঘোষণা দিয়েছেন অস্কারের এবারের আসরে মনোনয়ন পাওয়া ইরানি অভিনেত্রী তারানেহ আলিদোস্তি।
অস্কারে তার অভিনীত ‘দ্য সেলসম্যান’ মনোনয়ন পেয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিদোস্তি। সম্প্রতি এক টুইটে তিনি লিখেছেন, ‘ইরানিদের ভিসা প্রদানে ট্রাম্পের নিষেধাজ্ঞা একটি বর্ণবাদী আচরণ। সাংস্কৃতিক অনুষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় থাকুক বা না থাকুক, আমি এর প্রতিবাদে ২০১৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত হব না।’ ২৬ ফেব্রুয়ারি অস্কার পুরস্কার প্রদান করা হবে। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা আসগার ফারহাদি।

No comments:

Post a Comment