শিগগিরই
নতুন ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আবুল
হায়াত। গত বছর তার পরিচালনায় এনটিভিতে প্রচারিত ‘আকাশের ওপারে আকাশ’
ধারাবাহিক নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এরপর থেকেই নতুন নাটক নিয়ে
ভাবছিলেন তিনি। অবশেষে তার কাজও শুরু করতে যাচ্ছেন। নাটকের গল্প লিখছেনও
তিনি। নাম- ‘তিন পাগলের হলো মেলা’।
এতে তিন পাগলের চরিত্রে অভিনয় করছেন
আগুন, সাজু খাদেম ও শতাব্দী ওয়াদুদ। ধারাবাহিকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন,
‘ তিনজন ছন্নছাড়া মানুষ নতুন একটি পৃথিবী দেখার স্বপ্ন, সংগ্রাম নিয়েই
আপাতত এগিয়ে যাবে নাটকের গল্প। এরইমধ্যে ৫২ পর্ব নির্মাণের লক্ষ্যে আমরা
কাজ শুরু করেছি। আগুন, সাজু, শতাব্দী তিনজনই যার যার চরিত্রে খুব ভালো
অভিনয় করছেন। সত্যি বলতে কী আমিতো অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু তারপরও
নির্মাতা হিসেবে ক্ষুধা থেকে যায় বলেই নিজের কষ্ট হলেও নাটক নির্মাণ করি।
আমি মনে করি শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই নাটক নির্মাণ করি। দর্শকের
ভালোলাগাই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’ ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল
আইতে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।

No comments:
Post a Comment