Saturday, January 28, 2017

ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত, ভাংচুর অবরোধ

রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ভবানীগঞ্জ দেউলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত কুমার মণ্ডল (৪৫) উপজেলার কনোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বড় বিহানালি ইউনিয়নের বড়কায়া গ্রামের মৃত সুবল চন্দ্র মণ্ডলের ছেলে। বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান,
শিক্ষক সুজিত কুমার কয়েকদিন আগে স্কুলের কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাসে রাজশাহী শহরে পৌঁছে ভোরে তিনি অটোরিকশায় বাগমারার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে অটোরিকশাটি ভবানীগঞ্জের দেউলিয়া মোড় নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক সুজিত কুমার মণ্ডল নিহত হন। ঘটনার পর উত্তেজিত জনতা ওই ট্রাকটি ভাংচুর করে সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment