নওগাঁর
মহাদেবপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ
পাওয়া গেছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কুড়াইল
গ্রামের প্রতিবেশী আলমের ছেলে ফরহাদ হোসেন লাদেনের (১৬) বিরুদ্ধে ওই শিশুকে
ধর্ষণের অভিযোগ উঠেছে। সে সম্পর্কে শিশুটির চাচা। এলাকাবাসী জানায়,
অভিযুক্ত লাদেনের পরিবার প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করার সাহস পাচ্ছে না
ভিকটিমের পরিবার। শিশুটির দাদী বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা নেই। বাবা
ঢাকায় রিকশা চালায়। জন্মের পর থেকে তার কাছেই থাকে ওই শিশু। গত ৩ জানুয়ারি
সকালে তিনি পার্শ্ববর্তী জয়পুহাট জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
ওইদিন বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। ওইসময় বিদ্যুৎ না থাকায় বাড়িতে কিছুটা
অন্ধকার ছিল। তার নাতনী খাবার ঘরে চিৎকার করছিল। এসময় তিনি এগিয়ে গেলে
লাদেন দৌড়ে পালিয়ে যায়।
এরপর লাদেনের বাবা আলম শিশুটিকে নিয়ে পত্নীতলা
উপজেলার নজিপুরে এক ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে
আটকিয়ে রাখে। শিশুটির দাদির অভিযোগ, লাদেনের পরিবার এ নিয়ে শালিস বা মামলা
না করা হুমকি দিয়ে নানা ভয়ভীতি দেখায়। কিন্তু শিশুর অবস্থা খারাপ হতে থাকলে
গত রোববার লুকিয়ে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো
হয়। এরপর ওইদিনই নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নওগাঁ সদর
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দিলরাজ বানু বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত
পাওয়া গেছে। ব্লিডিং ও সামান্য একটু কাটা ছিল। শিশুটা ভয়ে আছে। চিকিৎসা
চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, বিষয়টি জানা নেই।
খোঁজ নিয়ে দেখব। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাবের রেজা
বলেন, এ ধরনের ঘটনা তাদের জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা
হবে।

No comments:
Post a Comment