মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য চিঠি রেখে গেছেন দেশটির সাবেক
প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময় নতুন
প্রেসিডেন্টের জন্য চিঠিটি রেখে যান তিনি। রোববার ট্রাম্প চিঠির কথা বলতে
গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। ওবামার লেখা চিঠিকে ‘সুন্দর চিঠি’ বলে অভিহিত
করেছেন তিনি। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি ট্রাম্প।
খবর
এএফপির। নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, আমি
ওভাল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাবেক প্রেসিডেন্ট ওবামার এই সুন্দর চিঠি
পাই।’ সাদা খামের একটি চিঠি উঁচিয়ে পরে জ্যাকেটের পকেটে রাখতে রাখতে
ট্রাম্প বলেন, ‘তিনি যা করেছেন, তা সত্যিই সুন্দর। এটা সত্যিই আমার জন্য
খুবই আনন্দের। আমি এটা সযত্নে রাখব।’ চিঠির বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প
বলেন, ‘আমি এটা নিজের কাছে রাখব এবং এতে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাব
না।’ হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ওভাল অফিসের ডেস্কে পরবর্তী
প্রেসিডেন্টের জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়া আমেরিকার
দীর্ঘদিনের ঐতিহ্য। চিঠিতে বিদায়ী প্রেসিডেন্ট কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও
নির্দেশনা দিয়ে থাকেন- এমনটিই দেখা গেছে আগের প্রেসিডেন্টদের চিঠিতে। ১৯৯৩
সালে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ তার উত্তরসূরি বিল ক্লিনটনের
জন্য একটি চিঠি রেখে আসেন। চিঠির একটি অংশ ছিল এমন : ‘আপনার সফলতা আমাদের
দেশের সফলতা... আপনার ভাগ্য সুপ্রসন্ন হোক।’ হলিউডে পা রাখছেন ওবামাকন্যা
মালিয়া যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকন্যা মালিয়া
হলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। বাবার মতো রাজনৈতিক ক্যারিয়ার গড়ার কথা
অনেকে মনে করলেও আপাতত তাকে চলচ্চিত্রেই দেখা যাবে।
হাফিংটন পোস্টের এক
প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা ও মিশেলের বড় মেয়ে মালিয়া সদ্যই হাইস্কুল জীবন
শেষ করেছেন। তার বয়স এখন ১৮। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের
শেষার্ধের শিক্ষাবর্ষে ভতির অপেক্ষায় রয়েছেন। এই ফাঁকেই তিনি হলিউডে
ইন্টার্নশিপের সুযোগ পেয়ে গেলেন। আসন্ন ফেব্রুয়ারিতে চলচ্চিত্র প্রযোজক
হার্ভে ওয়েইনস্টেইনের তত্ত্বাবধানে ইন্টার্ন শুরু করবেন মালিয়া।
ওয়েইনস্টেইনের সঙ্গে ওবামারও সম্পর্ক বেশ ভালো। একাধিকবার দু’জনকে একসঙ্গেও
দেখা গেছে। প্রেসিডেন্ট থাকার সময় ওবামাও ওয়েইনস্টেইনকে বিভিন্ন ক্ষেত্রে
সহযোগিতা করেছেন। স্কুলজীবন থেকেই মালিয়ার আগ্রহ চলচ্চিত্রে। লেখাপড়ার
পাশাপাশি ইতিমধ্যে অভিনয়ও করেছেন। মার্কিন পরিচালক ও লেখিকা লেনা
ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’-এ দেখা গেছে তাকে। তারও আগে হ্যালে
বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেন
ওবামাকন্যা। মনে করা হচ্ছে, ওয়েইনস্টেইন কোম্পানির নিউইয়র্ক অফিসে কয়েক মাস
নিয়োজিত থাকবেন।

No comments:
Post a Comment