ভারতের
তামিলনাড়ুতে জাল্লিকাট্টু (ষাঁড়ের দৌড়) নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে
আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করেছে। সোমবার আন্দোলনকারীদের হটিয়ে দিতে
পুলিশ লাঠি চালালে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ওই ঘটনায় ২০
পুলিশ কর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হন। বিক্ষোভকারীরা একটি থানায় হামলা
চালিয়ে থানার বাইরে থাকা মোটরবাইকসহ অন্যান্য গাড়িতে আগুন ধরিয়ে দিলে
সেগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। সরকার
অর্ডিন্যান্স জারি করার পরে রোববার তামিলনাড়ুতে জাল্লিকাট্টু অনুষ্ঠিত
হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ১৭ জানুয়ারি থেকে সেখানে একটানা হাজার হাজার
আন্দোলনকারী এ নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে চেন্নাইয়ের মেরিনা সৈকতে
আন্দোলন করছেন।
বিক্ষোভকারীদের দাবি, অর্ডিন্যান্সের মাধ্যমে মাত্র ছয়
মাসের জন্য জাল্লিকাট্টুকে ছাড় দেয়াই যথেষ্ট নয়। প্রত্যেক বছর যাতে এ দৌড়
হতে পারে, তার জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে। জাল্লিকাট্টুকে কেন্দ্র করে
রোববার ষাঁড়ের গুঁতোয় দু’জন নিহত এবং অসুস্থ হয়ে এক বিক্ষোভকারী মারা
গেছেন। পুলিশ সোমবার প্রথমে তাদের আন্দোলন শেষ করে মেরিনা সৈকত থেকে চলে
যাওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু বিক্ষোভকারীরা তাতে কান না দিলে পুলিশ
তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায়। এর ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

No comments:
Post a Comment