নেপাল
এবং ভূটানে পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে তা থেকে বিদ্যুৎ আমদানির জন্য
শিগগিরই এ দেশগুলোর সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে এ
কথা জানিয়েছেন। ভারতের ভেতর দিয়ে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে আসবে
এবং এ জন্য ভারতের সম্মতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন নসরুল হামিদ।
বলেন,
তিনি খুব শিগগিরই - সম্ভবত আগামী মাসেই - সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য
নেপালে যেতে পারেন। তিনি বলেন, 'নেপাল ও ভূটানের মতো দেশগুলোতে জলবিদ্যুৎ
প্রকল্প করে ৮০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রফতানি করা
সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়েই এ থেকে উপকৃত হতে পারে।' 'এই বিদ্যুৎ
বাংলাদেশে আসবে ভারতের ভূখণ্ডের ভেতর দিয়ে একটি সঞ্চালন লাইনের মাধ্যমে।'
'এ জন্য সচিব পর্যায়ের বৈঠকগুলোতে ইতোমধ্যেই ভারতের সম্মতি পাওয়া গেছে,
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে সমঝোতা স্মারক সই
হওয়ার পর', বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'ভারতের
বিদ্যুৎমন্ত্রীর সাথে এ নিয়ে তার কথা হয়েছে। ভারত নিজেও এতে বিনিয়োগ
করতে পারে এমন সম্ভাবনাও আছে।'
সূত্র : বিবিসি
সূত্র : বিবিসি

No comments:
Post a Comment