Tuesday, January 3, 2017

ওয়ার্নারের শতকে ভালো অবস্থানে অসিরা

টস জিতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। নেমেই লম্বা ইনিংস গড়েছে উদ্বোধনী জুটি ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশো। দেড় শ' পেরনোর পর এই দুর্ধর্ষ জুটিকে ভাঙেন ওয়াহাব  রিয়াজ।
সাজঘরে ফেরান ওয়ার্নারকে। ততক্ষণে শতক পেরিয়ে গেছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ১৭ বাউন্ডারিতে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন ওয়ার্নার। ওয়াহাব রিয়াজের দ্বিতীয় শিকার হন উসমান খাজা। 'আনলাকি থার্টিনে' বিদায় হন তিনি। তবে এখনো ক্রিজে আছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান রেনশো। শতকের পথে আছেন। তার সাথে আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সংগ্রহ ২২ রান। দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৪১ রান।

No comments:

Post a Comment