Tuesday, January 31, 2017

নাচেও নিয়মিত নাদিয়া

নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া। কিন্তু অভিনয়ে বেশি থাকায় নাচে খুব বেশি সময় দেয়া না হলেও নাচের অনুষ্ঠানগুলোতেও তাকে নিয়মিত দেখা যায়। তার ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে ঢাকা, কক্সবাজার, বগুড়ায় চারটি নাচের শো’তে অংশ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন এ তারকা।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘নাটকের শুটিংয়ের ফাঁকে ফাঁকে নাচের অনুষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে সময় দিতে হয়। একজন শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই আমি নাচের প্রতি মন থেকে টান অনুভব করি। আর নাচের চর্চার বিকল্প নেই বলেই নিয়মিত চর্চা করে যাচ্ছি।’ এদিকে ‘অল্প স্বল্প গল্প’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন তিনি। এতে ইনা চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন। ষআনন্দনগর প্রতিবেদক

No comments:

Post a Comment