ইংল্যান্ডের
সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান নিজের সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন। সেখানে
জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বর্তমান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে সোয়ান তার সেরা
ওয়ানডে একাদশ সাজিয়েছেন। সাকিবকে তার সেরা ওয়ানডে একাদশে রাখা প্রসঙ্গে
সোয়ান জানান, ‘সাকিব দুর্দান্ত এক ওয়ানডে ক্রিকেটার।
ওয়ানডেতে দারুণ এক
বোলার। ব্যাট হাতেও বেশ ভালো।’ সোয়ানের সেরা ওয়ানডে একাদশে নেই কোনো
পাকিস্তানি ক্রিকেটার। সুযোগ হয়নি নিউজিল্যান্ড ক্রিকেটারেরও। সর্বোচ্চ
পাঁচ ক্রিকেটার অস্ট্রেলিয়ার। দু’জন দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের সাকিব
ছাড়া একজন করে জায়গা পেয়েছেন ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।
সোয়ানের সেরা ওয়ানডে একাদশ
ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, সুনীল নারিন ও মিচেল স্টার্ক। ওয়েবসাইট।

No comments:
Post a Comment