Tuesday, January 17, 2017

বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : আহত ২০

নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদৎ হোসেন (১৪) নামে এক ফল বিক্রেতা নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মৌখাড়া হাটে নাটোরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলার গুরুদাসপুর উপজেলার কলাকান্তনগর গ্রামের শাহিনুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরট হাটে রাজশাহী থেকে ঢাকাগামী বাস এসবি সুপার ডিলাক্সের (ঢাকা মেট্রো ব ১৪-৯১৪৯) সাথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৮৯৪০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে দুই গাড়ির চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের বড়াইগ্রাম হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment