বিএনপির
প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার বাগবাড়ীতে
জেলা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমানের ৮১তম
জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী
কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া
কলেজের জিয়া মঞ্চে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি
ভিপি সাইফুল ইসলাম এলাকার শীতার্ত শত শত নারী ও পুরুষের হাতে শীতবস্ত্র
তুলে দেন। শীতবস্ত্র বিতরণের সময় তিনি বলেন, বিএনপি মানুষের সুখে ও দুঃখে
সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা আজ ক্ষমতায় আছে তারা সাধারণ
মানুষের দুঃখ-কষ্ট বুঝে না।
কারণ তারা জনগণের নির্বাচিত সরকার নয়। তাই
জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য জিয়া পরিবারের সদস্যদের জন্য সবাই
দোয়া করবেন তারা যেন আবারো আপনাদের সেবা করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা
মুক্তিযোদ্ধা মো: শোকরানা, সাংগাঠনিক সম্পাদক মীর শাহে আলম, বিএনপি নেতা
লাভলী রহমান, আবুল বাশার, শাহ মেহেদী হাসান হিমু, শরাফত জামান পাশা, আলীমুর
রাজি তরুন, রোকন উদ্দিন তালুকদার, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল
নেতা মাহবুব হাসান লেমন, সাইমুম, পলাশ, ছাত্রদলের জেম্স, যুবদলের বুলবুল
প্রমুখ।

No comments:
Post a Comment