Sunday, January 15, 2017

মার্কিন লেখক উইলিয়াম পিটার ব্লাটি আর নেই

ভৌতিক উপন্যাস ‘দি এক্সরসিস্ট’র স ষ্টা মার্কিন লেখক ও চলচ্চিত্র নির্মাতা উইলিয়াম পিটার ব্লাটি ৮৯ বছর বয়সে মারা গেছেন। বিবিসি জানায়, ‘দি এক্সরসিস্ট’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণকারী উইলিয়াম ফ্রিডকিন টুইটার বার্তায় ব্লাটির মৃত্যুর খবরটি প্রকাশ করেন। টুইটারে ফ্রিডকিন লিখেছেন, ‘প্রিয়বন্ধু এবং ভাই উইলিয়াম পিটার ব্লাটি, দি এক্সরসিস্টের স ষ্টা গতকাল (বৃহস্পতিবার) মারা গেছেন।’ ব্লাটির বিধবা জুলি অ্যালিসিয়া ব্লাটি জানান, এই লেখক বৃহস্পতিবার মেরিল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। তিনি বলেন, ব্লাড ক্যান্সারের একটি ধরন বহুমাত্রিক মেলোমার কারণে তার মৃত্যু হয়েছে। ১৯৭১ সালে ‘দি এক্সরসিস্ট’ উপন্যাস প্রকাশিত হওয়ায় তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এমনকি দুই বছর পর উপন্যাসটি চলচ্চিত্রে রূপ পাওয়ার পর তাও ব্যাপক সাফল্য অর্জন করে।
১৯৭৩ সালে নানা সমস্যা পাড়ি দিয়ে অনেকটা গোপনে মুক্তি পায় চলচ্চিত্রটি। কিন্তু এরপরও অন্যতম আয়ের ইতিহাস সৃষ্টি করে চলচ্চিত্রটি। সমালোচকরা একে ধ্রুপদী ভৌতিক চলচ্চিত্রের মর্যাদা দিয়েছেন। অনেক চলচ্চিত্র সমালোচক সিনেমাকে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিনেমা হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। অশুভ আত্মার প্রভাবে আচ্ছন্ন এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয় ‘দি এক্সরসিস্ট’র গল্প। ওই কিশোরীকে ঘিরে ঘটে যাওয়া নানা ভয়ংকর ঘটনা নিয়ে এগোয় কাহিনী। ব্লাটির মৃত্যুতে শোক প্রকাশ করে ভৌতিক সাহিত্য লেখক স্টিফেন কিং টুইটারে লিখেছেন, ‘দীর্ঘকালব্যাপী শান্তিতে ঘুমান উইলিয়াম পিটার ব্লাটি, যিনি আমাদের সময়ে মহান ভৌতিক উপন্যাস লিখে গেছেন।’ ‘দি এক্সরসিস্ট’ চলচ্চিত্রে চিত্রনাট্য রচনার কারণে অস্কারও জিতেছিলেন তিনি। সিকুয়াল হিসেবে তিনি ‘দি এক্সরসিস্ট থ্রি’ চিত্রনাট্য লিখে চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন। এলস হয়ার, দিমিতার, দ্য নাইনথ কনফিগারেশন, ডেমনস ফাইভ এবং এক্সরসিস্ট নাথিং : এ ফ্যাবল উপন্যাসও লিখেছেন তিনি। এ স্যুট ইন দ্য ডার্ক, দ্য গ্রেট ব্যাংক রোবারি এবং প্রমিজ হার এনিথিং চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন প্রয়াত মার্কিন এ লেখক।

No comments:

Post a Comment