Wednesday, January 25, 2017

নতুন আঙ্গিকে বইমেলা সরাসরি প্রতিদিন

বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্রচারের এ উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক।
অন্যবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব এবং টেলিভিশনের পর্দায় উপস্থাপনেও আনা হয়েছে ভিন্নতা। বইমেলা নিয়ে থাকবে পাঞ্জেরী, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন। এ ছাড়া বইমেলার সার্বিক বিষয় নিয়ে ১১ বছর ধরে প্রকাশিত আনন্দ আলো ‘বইমেলা প্রতিদিন’ প্রিন্ট আকারে প্রতিদিন ছাপানো হবে; যা বইমেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যি ও দর্শনাথীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনাথীদের সাক্ষাৎকারসহ বইমেলার নানা খুঁটিনাটি তুলে ধরা হবে। বইমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
এ উপলেক্ষ মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানা দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বইমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বইমেলার সঙ্গে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্র্রচারিত হবে প্রতিদিন বিকাল ৫.৩০-৬টা পর্যন্ত এবং শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০-৬.৫০ মিনিট পর্যন্ত সম্প্রচারিত হবে।

No comments:

Post a Comment