দেওয়া হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন
বাংলাদেশের ১২ গুনীর মধ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান বিশ্ব মানবাধিকার নেতা ব্যারিষ্টার মনোয়ার হোসেন ও বিশিষ্ট ক্রিকেটার আকরাম খান হুজ হু পুরস্কার পাওয়ায় চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ৩ জানুয়ারী ২০১৭ইং তারিখে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে বিকাল ৩টায় এক নাগরিক সংবর্ধনা। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠান সফল ও স্বার্থক করার লক্ষ্যে সর্বস্তরের সম্মানীত ব্যক্তিদের উপস্থিতি কামনা করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আলহাজ্ব মো. কামাল উদ্দিন।


No comments:
Post a Comment