মারা
গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি। ৬ জানুয়ারি মুম্বাইয়ের নিজ
বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন ভারত সরকারের পদ্মশ্রী উপাধি
পাওয়া ৬৬ বছর বয়সী এ অভিনেতা। ওম পুরির ড্রাইভার সংবাদমাধ্যমকে জানান, ৫
জানুয়ারি সন্ধ্যায় তিনি শুটিং থেকে বাসায় ফিরেন। এরপর রাতে বাসাতেই অবস্থান
করেন। সকালে ড্রাইভার গিয়ে বাইরে কলিং বেল চাপলেও ভেতর থেকে দরজা খোলেননি
ওম পুরি। দীর্ঘসময় পর বাইরে থেকে দরজা খুলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ভারতের অন্যতম শীর্ষ অভিনেতাদের তালিকায় ছিলেন ওম পুরি। অর্ধ সত্য, আক্রোশ,
জানে ভি দো ইয়ারো,
ভাবনি ভাবাই, মিরচ মসালা, ধারাভির মতো অসংখ্য
চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে তিনি উজ্জ্বল করেছেন নিজেকে। সর্বশেষ
তাকে ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘ঘায়েল ওয়ানস অ্যাগেইন’ ছবিতে দেখা গেছে। বলিউড
ছবির ইতিবাচক এবং নেতিবাচক সব চরিত্রেই জন্যই তিনি ছিলেন যোগ্য অভিনেতা।
১৯৮২ সালে ‘আরোহণ’ চলচ্চিত্রের মাধ্যমে সেরা অভিনেতার পুরস্কার পান এ
অভিনেতা। বলিউড অঙ্গনে সাম্প্রদায়িক শক্তির বিপরীতে সর্বদা প্রতিবাদী কণ্ঠ
ছিল তার। কিছুদিন আগেও ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের প্রতিবাদে
অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন এ অভিনেতা।

No comments:
Post a Comment