হায়দরাবাদের
রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও
ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। ওই টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে টিকেট
বিক্রি শুরু হয়ে গেছে। অনলাইনে ইভেন্টস নাউ এর ওয়েবসাইট www.eventsnow.com
থেকে টিকিট কেনা যাবে। ওয়েবসাইটে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকেটের
মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ রুপি। টেস্টের পাঁচ দিনের
টিকেটই সংগ্রহ করা যাবে। একজন ক্রিকেটপ্রেমি সর্বোচ্চ ১০টি টিকেট কিনতে
পারবেন। অনলাইনে যেকোন সময় টিকেট বুকিং দেয়া যাবে।
আর ম্যাচের প্রত্যকদিনের
টিকেট আগের দিন হাতে পাওয়া যাবে। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত আটটি টেস্ট
ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। সবগুলো টেস্টই হয়েছে বাংলাদেশের মাটিতে।
ভারতের মাটিতে কোন টেস্ট খেলতে পারেনি বাংলাদেশ। অবশেষে ভারতের মাটিতে
টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তাই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টেস্টটি
বাংলাদেশের জন্য ঐতিহাসিকই বটে। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে
টেস্ট দিয়েই বড় ফরম্যাটে পথ চলা শুরু হয়েছিলো বাংলাদেশের। একমাত্র টেস্টের
আগে ভারত ‘এ’ দল বিপক্ষে একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে
বাংলাদেশ। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠিত
হবে প্রস্তুতিমূলক ম্যাচটি।
ভারত সফরে বাংলাদেশের সূচি : তারিখ কর্মসূচি ভেন্যু
২ ফেব্রুয়ারি ২০১৭ হায়দরাবাদে পৌছাবে বাংলাদেশ দল ---
৩ ফেব্রুয়ারি ২০১৭ বিশ্রাম/অনুশীলন ---
৪ ফেব্রুয়ারি ২০১৭ বিশ্রাম/অনুশীলন ---
৫-৬ ফেব্রুয়ারি ২০১৭ দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ প্রতিপক্ষ ভারত ‘এ’ জিমখানা গ্রাউন্ড, সেকান্দ্রাবাদ
৭ ফেব্রুয়ারি ২০১৭ বিশ্রাম/অনুশীলন রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৮ ফেব্রুয়ারি ২০১৭ অনুশীলন রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৯-১৩ ফেব্রুয়ারি ২০১৭ একমাত্র টেস্ট রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৭ বাংলাদেশের ভারত ত্যাগ ---

No comments:
Post a Comment