Wednesday, January 18, 2017

ক্রাইস্টচার্চ টেস্টে নেই ইমরুল!

ক্রাইস্টচার্চ টেস্টে খেলা হচ্ছে না ইমরুল কায়েসের। মঙ্গলবার ক্রাইস্টচার্চে তার চোটের আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। এতে ধরা পড়েছে ইমরুল গ্রেড-টু পর্যায়ের মাংসপেশির চোটের শিকার। তার কিছু টিস্যু ছিঁড়ে গেছে। তাকে দু’সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ওয়েলিংটন টেস্টের চতুর্থদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর পর চোটের শিকার হয়ে মাঠ ছাড়েন ইমরুল। তার আগে মুশফিকের জায়গায় তিনি কিপিং করেন। যেখানে দুর্দান্ত পাঁচটি ক্যাচ ধরে ইতিহাস গড়েন বদলি কিপার হিসেবে। এমনকি টেস্টের শেষদিনে দলের বিপর্যস্ত অবস্থায় ব্যাট করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে আসেন ইমরুল। এর আগে মাউন্ট মনগানুইয়ে শেষ টি ২০তে আঘাত পেয়েছিলেন। সেটি গুরুতর না হওয়ায় মাঠে ফিরেছিলেন।
কিন্তু এবার আর তার খেলা হচ্ছে না ক্রাইস্টচার্চে। মঙ্গলবার দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছে বিমানবন্দরে নিজের চোট সম্পর্কে ইমরুল মিডিয়াকে বলেন, ‘আমি এখনও সব কিছু নিশ্চিত নই। ক্রাইস্টচার্চে আমাকে ডাক্তার দেখানোর কথা। আরও দু’একদিন না গেলে বলতে পারব না আমি খেলতে পারব কিনা। যদি খেলতে না পারি তাহলে খুব মিস করব। কারণ ক্রাইস্টচার্চ আমার প্রিয় ভেন্যু। এখানকার উইকেটে আমি ভালো খেলি। আগেও ভালো খেলেছি। যদি খেলতে না পারি, খুব খারাপ লাগবে। দেখা যাক কী হয়।’ ক্রাইস্টচার্চে ডাক্তার দেখানোর পর তাকে নিয়ে আশংকার বিষয়টিই সত্যি হল। ইমরুলের জায়গায় ক্রাইস্টচার্চ টেস্টে সৌম্য সরকারকে খেলানো হতে পারে। ওয়েবসাইট।

No comments:

Post a Comment