দেশের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আজ সোমবার থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘট
শুরু হয়েছে। পুলিশের হয়রানি, ফেরিঘাটে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদসহ ১২
দফা দাবীতে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল ২১ জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য
পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
(বিআরটিএ) গত বছরের ২৮ ডিসেম্বর এক আদেশে ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড
অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ করার নির্দেশ দেওয়ার পর থেকে এ আন্দোলনের
সূত্রপাত হয়। এই পরিবহন ধর্মঘটের আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয়
জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা রয়েছে। ধর্মঘটের ফলে আজ সকাল থেকে
খুলনা নগরী এবং ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল
বন্ধ রয়েছে। ফলে নগরীর ঘাট এলাকা থেকে সড়কপথে পণ্য পরিবহন হচ্ছে না।

No comments:
Post a Comment