টেনিসবিশ্বে
এ ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। দুই বোনের দ্বৈরথ। উইলিয়ামস পরিবারে
সে কী আনন্দ। ট্রফিটা যে তাদের ঘরেই আসছে। সেই আসাটা হল রেকর্ডে রাঙিয়ে।
ইতিহাস গড়ে। বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সেরেনা উইলিয়ামস জিতে নিলেন
রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম ট্রফি।
জার্মানির স্টেফি গ্রাফের ২২টি
গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভেঙে গেল। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান
ওপেনের শনিবাসরীয় ফাইনালে ৬-৪, ৬-৪-এ জিতে সেরেনা প্রথম অভিনন্দন পেলেন বড়
বোনের কাছ থেকে। সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের সঙ্গে র্যাংকিংয়ে
শীর্ষস্থানেও উঠে এলেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা।

No comments:
Post a Comment