ময়মনসিংহের
গৌরীপুর উপজেলায় আফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে গলাকেটে খুন করা হয়েছে।
রোববার উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রাম থেকে ওই বৃদ্ধর লাশ
উদ্ধার করেছে পুলিশ।
নিহত আফাজ উদ্দিন একই এলাকার মৃত শহর আলীর ছেলে।
নিহতের আত্মীয় মো. রাসেল মিয়া জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে
ঘুমিয়ে পড়েন তিনি। পরে সকালে তার লাশ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে
ঘুমানোর পর জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে তাকে ডেকে নিয়ে গলাকেটে
বাড়ি অদূরে হত্যা করা হয়েছে। পরে ঘাতকরা লাশ আফাজ উদ্দিনের বাড়ির পিছনের
খড়ের মাচার পাশে ফেলে রেখে যায়।
নিহতের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে
বলেও জানান তিনি। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে।

No comments:
Post a Comment