Monday, January 23, 2017

ধর্মঘটে ২১ জেলা পণ্য পরিবহণ বন্ধ

ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে দক্ষিণের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী যানবাহন ধর্মঘট চলছে। সোমবার ভোর থেকে পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘট শুরু হয়। এর পর থেকে ২১ জেলায় পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টায় মিটিং শেষে পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ আব্দুল গফ্ফার বিশ্বাস এ ধর্মঘটের ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের দাবি অত্যন্ত ন্যায্য ও যুক্তি সঙ্গত। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সেদিকে তারা নজর দেয়নি।
ফলে আমরা অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, ‘আমাদের দাবিগুলো হচ্ছে- পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরি ঘাটে চাঁদাবাজী ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে মামলা প্রত্যাহার করতে হবে’। অন্যথা আমরা ধর্মঘট প্রত্যাহার করব না।

No comments:

Post a Comment