মানবতাবিরোধী
অপরাধের মামলায় গ্রেপ্তার নেত্রকোনার এনায়েতুল্লাহ চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন। আজ বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা
নিশ্চিত করেন। এসআই বাচ্চু মিয়া বলেন,
এনায়েতুল্লাহ বার্ধক্যজনিত রোগে
ভুগছিলেন। আজ ভোররাত সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতাল সূত্র জানায়, এনায়েতুল্লাহর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। ৩
জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিনি হাসপাতাল-২-এর
৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের অক্টোবরে এনায়েতুল্লাহকে
তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

No comments:
Post a Comment