রাজধানীতে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে হাসপাতালে
চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম মাঈন উদ্দিন (৪৫)। গুলশান
থানার ওসি জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুরে দুর্বৃত্তদের
ছুরিকাঘাতে আহত হন মাঈন উদ্দিন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতালে
চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে ছুরিকাঘাতের কারণ এখনও নিশ্চিত
হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে পূর্ব শত্রুুতার জেরও থাকতে পারে বলে ওসি
মন্তব্য করেন।

No comments:
Post a Comment