পুর্ণাঙ্গ
সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সেখানে নিজেদের খাপ
খাওয়াতে হিমশিম খেতে হচ্ছে মাশরাফিদের। ওয়াঙ্গারেইতে একমাত্র প্রস্তুতি
ম্যাচ থেকে শুরু করে এখনও পর্যন্ত জয়ের দেখা মেলেনি। তার ওপর,
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ইনজুরির কবলে পড়তে হয়েছে দলের নির্ভরযোগ্য
ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সিরিজের একটি রান নিতে গিয়ে কাঁধে চোট পান
তিনি। সাথে সাথেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর আর মাঠেই নামতে
পারেননি। তবুও সবার প্রত্যাশা টেস্ট অধিনায়ক যেন টেস্টের শুরু থেকেই থাকতে
পারেন। এদিকে নিউজিল্যান্ডে অবস্থানরত মুশফিক দেশের মানুষকে নববর্ষের
শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বছরের এই শেষ দিনে, প্রথমে
আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা
আমাদের সাথে ছিলেন। আসলে আমরা সবাই মানুষ, দিন শেষে আমরাও ভুল করি। তবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই ভুল থেকে শিক্ষাগ্রহণ করা এবং শুধরে
নেয়া। মুশফিক বলেন, নতুন বছরে আমার এবং দলের সবার জন্য দোয়া করবেন, যাতে
আপনাদের ভালো খেলা উপহার দিতে পারি। তবে মনে রাখবেন, এই সবকিছুর চেয়েও বড়
ব্যাপার হলো ভালো একজন মানুষ হওয়া। তো আসুন নতুন বছরে চেষ্টা করি আরো ভালো
একজন মানুষ হয়ে উঠার। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

No comments:
Post a Comment