Sunday, January 1, 2017

চেলসির বড় জয়

বছরের শেষেও বড় জয় পেল চেলসি। শনিবার ঘরের মাঠে স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। শুরুতে লড়াই অনেক জমজামট হলেও ম্যাচের শেষ পর্বে হাসে চেলসিই। টানা ১৩টি ম্যাচ জিতে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৪৯। স্ট্যামফোর্ড ব্রিজে জমজমাট লড়াইয়ে আভাস দেয়া ম্যাচে ৩৪ মিনিটে সেস ফাব্রেগাসের কর্নারে গ্যারি ক্যাহিলের হেডে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিন্সের গোলে সমতায় ফেরে স্টোক। ৫৭ মিনিটে উইলিয়ানের গোলে ফের এগিয়ে যায় চেলসি। তবে এবারও এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৬৪ মিনিটে পিটার ক্রাউচের গোলে আবারো সমতায় ফেরে অতিথিরা। ২০১৫ সালের মে মাসের পর লিগে এই ইংলিশ স্ট্রাইকারের এটা প্রথম গোল। স্টোকের দ্বিতীয়বার সমতায় ফেরার স্বস্তি এক মিনিটেই কেড়ে নেন উইলিয়ান। ফাব্রেগাসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর যোগ করা সময়ে এবারের লিগে নিজের ১৪-তম গোল করে জয় নিশ্চিত করেন দিয়েগো কোস্তা।

No comments:

Post a Comment