ময়মনসিংহের
গৌরীপুরে দাখিল পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা
হয়েছে। ওই শিক্ষকের নাম উজ্জ্বল চন্দ্র দেনবাথ। তিনি উপজেলার অচিন্তপুর
ইউনিয়নের লংকাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী (শরীরচর্চা) শিক্ষক। তিনি
পুর্বধলা উপজেলার ব্রাহ্মণ কড়েহা গ্রামের গুরুদাস চন্দ্র দেবনাথের পুত্র।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে উজ্জ্বল চন্দ্র দেবনাথকে সাময়িকভাবে
বহিষ্কার করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। তিনি আরো জানান, রোববার
ম্যানেজিং কমিটির সভাপতি অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম
অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত
গৃহিত হয়।
আজ সোমবার বহিষ্কৃত শিক্ষক উজ্জ্বল চন্দ্র দেবনাথকে পত্রাদেশ
প্রদান করা হয়েছে। বলাৎকারের শিকার ওই শিক্ষার্থী উপজেলার সহনাটী ইউনিয়নের
রাইশিমুল দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। তার বাবা জানান, ছেলে জন্ম
থেকেই একশিরা রোগে ভোগছিলো। এ রোগের চিকিৎসার জন্য গত শুক্রবার শিক্ষক
উজ্জ্বল চন্দ্র দেবনাথের গ্রামের বাড়ি পুর্বধলা উপজেলার ব্রাহ্মণ কড়েহা
গ্রামে ছেলেকে নিয়ে যায় ওই শিক্ষক। সেখানে নিয়ে রাতে চিকিৎসার নামে
একাধিকবার ছেলেকে বলাৎকার করে উজ্জ্বল চন্দ্র। এদিকে এ ঘটনায় শিক্ষক উজ্জল
চন্দ্র দেবনাথকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। পুর্বধলা থানার
অফিসার ইনচার্জ অভি রঞ্জন দেব জানান, নির্যাতনের শিকার পরীক্ষার্থীর বাবা
এবং ওই মাদরাসার সুপার মোঃ আজিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত শিক্ষক উজ্জল চন্দ্র দেবনাথকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments:
Post a Comment