Monday, January 30, 2017

কুড়িগ্রামে ১২৫ কেজি গাজাসহ আটক ১

কুড়িগ্রামে ১২৫ কেজি গাজাসহ একটি ট্রাক জব্ধ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ট্রাক ড্রাইভার হারুন অর রশীদকে (৩২)। আটক হারুন অর রশীদ জয়পুরহাট পৌরসভার গুলশানমোড় এলাকার দক্ষিণ বুলুপাড়ার ইউনুছ আলীর পূত্র।
সোমবার ভোররাতে রাজারহাট উপজেলার সেলিমনগর এলাকা থেকে াজাসহ ট্রাক জব্ধ এবং চালক হারুনুর রশিদকে আটক করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম থেকে রংপুরগামী ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৪-৫৯৩২) চ্যালেঞ্জ করা হয়। পরে আটককৃত ট্রাকের পেছনে ত্রিপলের ভেতরে সংরক্ষিত ১০টি বস্তায় ১২৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় ট্রাক জব্ধ ও চালক হারুনুর অর রশিদকে আটক করা হয়।

No comments:

Post a Comment