বাল্যবিয়ে
ও যৌন হয়রানির এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জের শিক্ষার্থীরা।
১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী একসঙ্গে বাল্যবিয়েকে লাল কার্ড দেয়ার
মাধ্যমে ‘না’ বলে দিয়েছে। একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীর এ ধরনের প্রতিবাদ
বিশ্বে এটিই প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে গিনেস বুকে বাংলাদেশের নাম উঠে গেছে।
সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে জেলার ১১টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থী বাল্যবিয়েকে ‘না’ বলার লাল কার্ড প্রদর্শনীতে অংশ নেয়। পৌর
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক
উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। শপথ বাক্য পাঠ
করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখায়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা সিভিল
সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বাবর আলী
মীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার
সম্রাট খীসা, মো. মনিরুল ইসলাম, নারীনেত্রী শীলা রায়, কানাডিয়ান প্রবাসী
কমিউনিটি নেতা আশরাফউজ্জামান প্রমুখ। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা
গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জের সব
উপজেলাকে পর্যায়ক্রমে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়। সোমবার ১১টি উপজেলায়
একসঙ্গে ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী বাল্যবিয়েকে ‘না’ বলে লাল কার্ড
দেখায়। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার লোকসহ ১ লাখ ৮৫ হাজার ৬৮৭
জন বাল্যবিয়েকে ‘না’ বলার অুনষ্ঠানে অংশ নেন।

No comments:
Post a Comment