শ্রোতাপ্রিয়
সঙ্গীতশিল্পী নিশিতা। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে
ক্যারিয়ার শুরু। দীর্ঘদিন গানের জগতে বিচরণ নেই তার। সম্প্রতি দীর্ঘ বিরতির
পর ফিরছেন এই জনপ্রিয় শিল্পী। ‘নয়নের নয়ন বন্ধু’ শিরোনামে একটি গানের
মিউজিক ভিডিও নিয়ে আসছেন নিশিতা। গানটি রচনার পাশাপাশি সুর করেছেন খন্দকার
জিয়া। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে গানটির ভিডিও তৈরি করা হয়েছে।
শুটিং
হয়েছে সেন্ট মার্টিনে। এখন চলছে সম্পাদনার কাজ। এ প্রসঙ্গে নিশিতা বললেন,
‘আমি বহুদিন নিজ উদ্যোগে গান করিনি। নতুন গানটি করার সময় ভাবলাম অডিওর
পাশাপাশি ভিডিও হলে মন্দ হয় না। শ্রোতাদের কাছে গান এখন শুধু শোনার নয়,
দেখারও বিষয়। সবকিছু ভেবে ভালো লাগার মতো একটি গানের ভিডিও নির্মাণ করেছি।
গানের কথাও দারুণ। তা দর্শক শোনার ও দেখার পর টের পাবেন।’

No comments:
Post a Comment