Wednesday, January 25, 2017

সাবেক মন্ত্রী নূরুল হুদার ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নূরুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার পরিবারের বরাত দিয়ে বেগম জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ বুধবার জানান,
বাংলাদেশ সময় দুপুর ২টায় নুরুল হুদার মৃত্যু হয়েছে।  মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান।

No comments:

Post a Comment