Thursday, January 26, 2017

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় আব্দুল খালেক কাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত  বৃদ্ধ খালেক কাজী উপজেলার চাপ্তা গ্রামের বাসিন্দা। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, নিহত বৃদ্ধ মহাসড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment