হবিগঞ্জের
শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন
নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে
ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে
তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের
গোরাকান্দা গ্রামের আল-আমিন, গ্রামীনফোনকর্মী ঝালকাঠির কাঠালিয়ার
আওরাবুনিয়ার গৌতম ও জরিফ বেগম। স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ভৈরব থেকে
জাফলং যাচ্ছিল।
পথে উনুখান্দি এলাকায় বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন
আটজন। দুর্ঘটনায় আহত মোস্তাকিমুল হক জানান, তারা গ্রামীণফোনের টাওয়ার
রক্ষণাবেক্ষণের কাজ করেন। ভোরে তিনিসহ কয়েকজন সিলেটের জাফলং এ পিকনিকের
উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী জরিফ বেগমও নিহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম জানান, দুর্ঘটনায়
নিহতদের লাশগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে নিহত অন্যদের
পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

No comments:
Post a Comment