Sunday, January 22, 2017

প্রাণ বাঁচাতে প্রাণ গেল আনসার কমান্ডারের

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারসহ দু'জন নিহত হয়েছেন। রোববার ভোর ৫টায় একইস্থানে দুটি পৃথক দুর্ঘটনায় এ দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম (৪৫)। তার বাড়ি বরগুনা। অন্যজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবিরপুর এলাকার একটি পাওয়ার গ্রিডে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর। ভোরে তার দায়িত্ব পালন এলাকার সামনের সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন প্রাণ হারান। তাকে উদ্ধারে এগিয়ে গেলে একটি দূরপাল্লার বাস জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর আলমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং অজ্ঞাত ব্যক্তির লাশ গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

No comments:

Post a Comment