Sunday, January 22, 2017

সুনামগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মো. আবুল কালামকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার মধ্যরাতে পৌর শহরের বদিপুর পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম সদর উপজেলার সদর কুরবান নগর ইউনিয়নের সাবেক সদস্য ও মাইজবাড়ি গ্রামের শাহনুর মিয়ার ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাসুক মিয়া যুগান্তরকে জানান, আবুল কালামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা পাওয়া যায়। রাতেই তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়েছে বলে জানান তিনি।
ছাতকে ইউপি সদস্য গ্রেফতার
এদিকে সুনামগঞ্জের ছাতকে বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ আবদুল জলিল নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জলিল ছাতকের  দোলারবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পালপুর গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে। তিনি উপজেলার পালপুর গ্রামের নুর মিয়ার বতসবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের মামলার আসামি।

No comments:

Post a Comment