ডাইনিং
টেবিলেই ঘুমিয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার! ঘটনার
সাক্ষী ছিলেন সৌরভ গাঙ্গুলি৷ ভারতীয় দলে সৌরভের প্রথম বিদেশ সফরের ঘটনা৷
১৯৯২-এ ভারতের অস্ট্রেলিয়া সফর৷ আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে'তে এ কথা
স্বীকার করেছেন সচিন, ‘দাদা (সৌরভ) আমি সিডনিতে রুমমেট ছিলাম৷ পরের দিন ছিল
সিডনি টেস্ট৷ অস্ট্রেলিয়া বোলারদের কীভাবে খেলবে তার পরিকল্পনা করছিলাম৷
তাই আমি ভোর পর্যন্ত শ্যাডো প্র্যাকটিস করি৷
দাদা ভোর বেলায় আমাকে
ডেকে ঘুমোতে নিয়ে যায়৷’ এ নিয়ে সৌরভের বক্তব্য, ‘আমি ওই ম্যাচে খেলিনি৷
কিন্তু রাত ১টার সময় ঘুম থেকে উঠে দেখি সচিন শ্যাডো প্র্যাকটিস করছে৷
আমি ওকে ডেকে শুতে বলি৷ কারণ রুমে আলো জ্বললে কী করে কারোর পক্ষে ঘুমনো
সম্ভব৷’ সেই সফরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে ছিলেন ক্রেগ ম্যাকডারমট,
ব্রুস রিড ও মাইক ওয়াইটনি৷ যথারীতি সকালে প্যাড পড়ে রেডি হয়েছিলেন সচিন৷
কিন্তু ঘুমে ঢুলেতে থাকা সচিন দ্বিতীয় উইকেট না পরা পর্যন্ত এসসিজি-র
ডাইনিং টেবিলেই ঘুমিয়ে পড়েছিলেন৷ প্রায় ৪৫ মিনিট পর ঘুম থেকে উঠে ব্যাট
করতে নেমেছিলেন সচিন৷ এ নিয়ে সৌরভ বলেন, ‘সচিন আমাকে বলেছিল পরের উইকেট
পড়লে ওকে ডেকে দিতে৷ প্রায় ৪৫ মিনিট ঘুমিয়ে ছিল৷ তার পর ক্রিজে গিয়ে
অসি বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ১৪৮ রানের ম্যাজেস্টিক ইনিংস খেলেছিল
ও৷’ এটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের প্রথম সেঞ্চুরি৷

No comments:
Post a Comment