বাংলাদেশে
দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক। তবে এটি দুর্নীতিগ্রস্ত দেশ নয়। বরং
সুচকভুক্ত দেশগুলোর তুলনায় এখানে দুর্নীতির মাত্রা অধিক বলে মনে করছে
ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল (টিআই)। এবার দুর্নীতির ধারনা সূচকে (সিপিআই)
বাংলাদেশের এবার অবস্থান ২৬তম। যা ২০১৫ সালে ছিল ২৫তম। তবে বাংলাদেশের
অবস্থান নিম্নদুর্নীতি নিয়ন্ত্রনকারী দেশ। আজ বুধবার সকালে ঢাকাস্থ টিআইবি
আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিপিআই প্রকাশ করে এসব মন্তব্য
করা হয়। সিপিআই তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
উপস্থিত ছিলেন, সংস্থার চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল,
সাবেক
চেয়ারম্যান এম. হাফিজউদ্দিন খান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম
মজুমদার। সিপিআইতে বলা হয়েছে, এবার উধ্বক্রম অনুযায়ি ১৭৬টি দেশের মধ্যে
বাংলাদেশ ১৪৫তম। নিম্নক্রমানুসারে ১৫তম। গত ২০১৫ সালের তুলনায় স্কোর ১
বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালেও বাংলাদেশ ২৬ স্কোর করেছিল। এই সূচক রাজনীতি ও
প্রশাসনে বিদ্যমান দুর্নীতির মাত্রার ধারনার উপর ভিত্তি করে নির্নয় করা হয়।
সুলতানা কামাল বলেন, আমরা খুশি হওয়ার মতোন অবন্থান পরিবর্তন করতে পারছি
না। একটি জায়গাতেই আমরা আটকে আছি। তিনি বলেন, ব্যক্তি বা রাজনৈতিক দলের
স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহার করা হচ্ছে।
No comments:
Post a Comment