Wednesday, January 25, 2017

ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।আজ বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন। তবে কমিটিতে থাকা ছয়জনের নাম বলতে রাজি হননি তিনি।
নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন। এর পর রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

No comments:

Post a Comment