হত্যা
মামলায় গ্রেপ্তার হওয়া রাজধানীর কামরাঙ্গীরচরের আট ও নয় বছর বয়সী দুই
শিশুকে বিচার শেষ না হাওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বয়স নির্ধারণ না করে পুলিশি সূত্রে
গ্রেপ্তার করা শিশু আইনের ৪৪ ধারা লঙ্ঘন বলে অভিমত দিয়েছেন আদালত। এ ছাড়া
আদালত এই দুই শিশুর নিরাপত্তা দিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ও
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

No comments:
Post a Comment