মালদ্বীপের
নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ দেশে ফিরে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তিনি পরিবেশ বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে
চান। নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত
প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেন। সন্ত্রাসবাদের অভিযোগে মালদ্বীপে সাজা
হওয়ার পর তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি বলেন,
তার এই সাজা
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উতাহ-এ সুদানী চলচ্চিত্র উৎসব পরিদর্শনকালে ৪৯
বছর বয়সী এ নেতা এএফপিকে বলেন, ‘কোনো ধরনের ঝুঁকি ছাড়া আমি দেশে ফিরতে পারব
এমনটা মনে করি না। এরকম সময় কখনও আসবে বলেও মনে হয় না।’ তিনি বলেন, ‘আমার
মনে হয় দেশের স্বার্থে আমার এ ঝুঁকি নেয়া উচিত।’

No comments:
Post a Comment