Tuesday, January 3, 2017

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একের পর এক উইকেটের পতনে ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশ দল। দুই ওভারে তিন উইকেটের পতন হয়েছে। সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এক ওভারে দুটি উইকেট তুলেছেন অভিষিক্ত বোলার লকি ফারগুসন। একটি শিকার করেছেন আরেক অভিষেক হওয়া বোলার বেন হুইলার। বাকিটি ম্যাট হেনরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় নেপিয়ারে ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, নিল ব্রুম, ম্যাট হেনরি, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার ও বেন হুইলার।

No comments:

Post a Comment