Tuesday, January 31, 2017

এখনও বেঁচে আছেন ভেবে অবাক হন ম্যারাডোনা

সেই আঁধারের জীবন এখনো আক্ষেপে পোড়ায় তাকে। ‘কেন যে এমন করতে গেলাম’, এই ভেবে হতাশা ছুঁয়ে যায় দিয়েগো ম্যারাডোনাকে। এখন মেনে নিয়েছেন নিষিদ্ধ ড্রাগ নেয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল! আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই অবাক হন এখনো বেঁচে আছেন ভেবে। নিষিদ্ধ মাদক সেবন করতে করতে মৃত্যুর কাছে চলে গিয়েছিলেন ম্যারাডোনা। মাদকাসক্ত সেই অভিশাপের জীবন থেকে ফিরে এসে এখন দিব্যি ভালো আছেন তিনি। সেই জীবন নিয়ে অনুশোচনাও হচ্ছে। ম্যারাডোনা বলছিলেন, ‘ড্রাগ নেয়া শুরু করি যখন আমার বয়স ২৪ বছর। বার্সেলোনার হয়ে খেলছি। এখন বুঝতে পারি এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। মাদকের পথে যাওয়াটা ঠিক হয়নি।’
সেই মাদকের ছোবল এক পর্যায়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে যায় আর্জেন্টাইন ফুটবল নক্ষত্রকে। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, ‘কোমায় চলে যাওয়ার পর আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন আমি জীবন নিয়ে ফিরি। আমার জীবনে নারী, অর্থ নাকি ড্রাগ, কোনটা বড় সমস্যা? আমি বলব অবশ্যই ড্রাগ, যা মানুষকে খুন করে ফেলে। এখন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটা ভাবতেই অবাক হয়ে যাই। যদি তখন ড্রাগের জীবন থেকে না ফিরতাম তবে মরেই যেতাম। গত ১৩ বছর ধরে সেই নেশার দুনিয়াতে আর যাইনি। সত্যি বলতে কী, ড্রাগ ছেড়েছি বলে বেঁচে আছি।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment